শিরোনাম :
রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর সহ যে ৫ জেলার বাইরে যেতে পারবে না রাইডশেয়ারিং মোটরসাইকেল

রাজধানীর সহ যে ৫ জেলার বাইরে যেতে পারবে না রাইডশেয়ারিং মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

রাইডশেয়ারিংয়ের মোটরসাইকেল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী বাইরে দীর্ঘ রুটে কোথাও গেলে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দফতরে রাইডশেয়ারিং সেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্দেশনায় বলা হয়, রাইডশেয়ারিং সংস্থাগুলোর অধীনে কোনো মোটরসাইকেল যেন ডিটিসিএ’র আওতাধীন এলাকার বাইরে দীর্ঘ রুটে চলাচল করতে না পারে।

এরইমধ্যে চলতি সপ্তাহে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

এছাড়াও, গত ঈদ-উল-ফিতরের আগে বেশ কিছু সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল দায়ী উল্লেখ করে একটি সরকারি তদন্ত কমিটি সম্প্রতি জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করতে সুপারিশ করেছে।

আরো পড়ুন> অবৈধ লাইনের গ্যাস ব্যবহার করে ফেললে করণীয় কী?

এদিকে, সরকারি পরিবহন সেবার অভাব ও বাস ভাড়া বৃদ্ধির কারণে অনেকে ঈদের সময় মোটরসাইকেলে গ্রামের বাড়ি যেতে বাধ্য হচ্ছেন। তবে, মহাসড়কে বিপুল সংখ্যক মোটরসাইকেলের কারণে বেশি দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন সড়ক নিরাপত্তা সংস্থা জানিয়েছে।

এসবের পরিপ্রেক্ষিতে বিআরটিএ আজ রাতে রাইডশেয়ারিং সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছে বলে বিআরটিএ সূত্র জানায়।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, রাইডশেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘ রুটে মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়া হবে না। নির্দেশ লঙ্ঘন করলে আমরা মোটরসাইকেল মালিক ও রাইডশেয়ারিং কোম্পানি উভয়ের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেব।

তিনি বলেন, রাইডশেয়ারিং সার্ভিসের অধীনে মোটরসাইকেল ডিটিসিএ অঞ্চলের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে সেবা দিতে পারবে।

আমরা তাদের নিয়ম মেনে চলতে বলেছি এবং তাদের কোম্পানির অধীনে থাকা মোটরসাইকেলগুলোকে নিয়ম মেনে চলতে উদ্বুদ্ধ করেছি, বলেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com