শিরোনাম :
ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে আটক ৭৪ জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর পল্লবীতে কিশোর গ্যাং লিডারহ আটক ৫

রাজধানীর পল্লবীতে কিশোর গ্যাং লিডারহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুরের পল্লবীতে ভাইরাল হতে মিঠু নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে টিকটক বানানোর ঘটনায় কিশোর গ্যাং লিডার হাবিবসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আটক অন্যান্যরা হলেন- রাসেল, সজিব, সিফাত ও মিরাজ।

রবিবার (৩ জুলাই) পল্লবীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংটির সদস্যদের আটক করা হয়। কিশোর গ্যাংয়ের হামলার শিকার শিক্ষার্থী মিঠু মিরপুরের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

এর আগে, শনিবার মিরপুর ১২ নম্বর ‘ডি’ ব্লক মাঠে কিশোর গ্যাংয়ের হামলায় মিঠু গুরুতর আহত হয়। মিঠুকে পিটিয়ে এ ঘটনার একটি টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল হতে চেয়েছিল ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা। ঘটনার পর মিঠুর বাবা আ. মান্নান ২৩ জনকে আসামি করে পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, ভুক্তভোগীকে পিটিয়ে এ ঘটনার একটি টিকটক ভিডিও বানিয়ে নিজেদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা। টিকটক ভিডিওর ঘটনাটি জানাজানি হলে ওই কিশোর গ্যাংয়ের লিডার হাবিব শনিবার সন্ধ্যার দিকে মিঠুকে তার বাসার সামনে থেকে তুলে নিয়ে যায়। তারা মিঠুকে মিরপুর ১২ নম্বরের একটি স্কুলের ভেতর দ্বিতীয় দফায় মারধর করে। এ ঘটনায় মিঠুর বড় ভাই মামুন ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে মিঠুকে উদ্ধার করে।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, পুলিশের একটি টিম রবিবার অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার হাবিবসহ ৫ জনকে আটক করেছে। আমরা শনিবার থেকেই গ্যাং সদস্যদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। অন্যদের ধরতে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com