শিরোনাম :
ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে আটক ৭৪ জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হযরত শাহজালালে দুই বিমানের সংঘর্ষ, ডানা ক্ষতিগ্রস্ত

হযরত শাহজালালে দুই বিমানের সংঘর্ষ, ডানা ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান নিজেদের আরেকটি বিমানের ডানায় ধাক্কা দেওয়ার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের হ্যাঙ্গার এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিমানের বোয়িং-৭৮৭ এবং বোয়িং-৭৩৭ ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান দুটির মধ্যে একটি আগে থেকেই পার্ক করা অবস্থায় ছিল। অন্যটি যাত্রী নামিয়ে পার্কিংয়ের দিকে আসছিল। তখনই এই সংঘর্ষ ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, সিঙ্গাপুর থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বোয়িং ৭৮৭ মডেলের একটি এয়ারক্রাফট যাত্রী নিয়ে ঢাকায় আসে। এয়ারক্রাফটের আর কোনো ফ্লাইট না থাকায় এটি হ্যাঙ্গারের দিকে নিয়ে যাওয়া হয়। রাত ৯টা ২০ মিনিটে হ্যাঙ্গারের পাশে নিয়ে যাওয়ার সময় বোয়িং-৭৩৭ এর বাম দিকের উইংয়ের সঙ্গে বোয়িং-৭৮৭ মডেলের এয়ারক্রাফটটির ডান দিকের উইংয়ে আঘাত লাগে। এতে বোয়িং-৭৩৭ এর বাম দিকের উইংয়ের লাইটের ওপরে ক্ষতিগ্রস্ত হয়, বোয়িং-৭৮৭ এর ডান উইংয়ের নিচের অংশে আঁচড় লাগে।

এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানতে ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজ করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com