শিরোনাম :
কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চার জাহাজ হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে জামায়াতে ইসলামীর চেয়ে বেশি ত্যাগ আর কোনো দল করেনি এটিএম আজহারুল ইসলাম এমপি মানিকগঞ্জে নিখোঁজের ৫ ঘন্টা পর ভুট্টা খেতে মিলল শিশুর লাশ,গণধোলাইয়ে ২ জন নিহত গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা হল ছাড়ছেন

ঢাকা কলেজের শিক্ষার্থীরা হল ছাড়ছেন

যুগ-যুগান্তর ডেস্ক :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা কলেজে পূর্বঘোষিত ছুটি শুরু হয়েছে। সোমবার (৪ জুলাই) থেকে আগামী ১৪ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ১১দিনের জন্য কলেজের উচ্চমাধ্যমিক, অনার্স ও মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে৷
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ টি এম মইনুল হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে সরকারি ছুটি ছাড়া অফিস ও বিভাগ খোলা থাকবে এবং যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে।

এদিকে গতকাল রোববার থেকেই আবাসিক শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। ইতোমধ্যেই আটটি হলের বেশিরভাগ শিক্ষার্থীই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে হল ছেড়েছেন। শিক্ষক-কর্মচারীরাও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে ক্যাম্পাস ছাড়ছেন। যারাও আছেন তারাও বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ক্যাম্পাসের আবাসিক এলাকার পুকুরপাড়, খেলার মাঠ, পরিবেশ চত্বর, বকুল চত্বর আগের মতো জমজমাট অবস্থা নেই।

এ বিষয়ে ঢাকা কলেজের দক্ষিণ ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক সহযোগী অধ্যাপক মো. আনোয়ার মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতিষ্ঠান বন্ধের পরেও শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ রয়েছে। অনেকেই আছেন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তাদের বিষয়টি চিন্তা করে হলে অবস্থানের সুযোগ দেওয়া হয়। তবে ফাকা হলে যেন কোনো প্রকার অনভিপ্রেত ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com