কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জে স্ত্রী সরস্বতী মালাকারকে কুপিয়ে হত্যা মামলায় স্বামী রঞ্জিত মালাকারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রঞ্জিত মালাকার ওই গ্রামের সুশীল মালাকারের ছেলে। রঞ্জিত মালাকারকে মনোহরগঞ্জ থানা পুলিশ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচী বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে আসামিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী রঞ্জিত ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রী সরস্বতীকে জখম করে। হাসপাতালে নেওয়ার আগে সরস্বতী মারা যায়। ১৩ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ১১ বছরের একটি ছেলে আছে। পারিবারিক কলহের কারণে ওই গৃহবধূ গত ৯ বছর তার বাবার বাড়িতে ছিলেন। গত প্রায় তিন মাস আগে স্বামীর বাড়িতে এসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি।
Leave a Reply