শিরোনাম :
কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চার জাহাজ হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি বন্ধ ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আজ শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আকতার হোসেন এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মোড় ঘুরে বকশীবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের তরে সদা জাগ্রত, যেখানেই অন্যায় দেখে সেখানেই প্রতিবাদী ভূমিকায় উপনীত হয়। ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে, হয়রানি করে আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না।

আমরা যেকোনো মূল্যে নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক জনাব তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবো।
সদস্য সচিব মো. আমানউল্লাহ আমান বলেন, সভা-সমাবেশে ছাত্রনেতাদের বক্তব্যের কারণে নতুন করে ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের নামে যে মামলা দেও য়া হয়েছে সেটা দেশের ইতিহাসে নজীরবিহীন। এই মামলা স্পষ্ট প্রমাণ করে বাংলাদেশে বাক-স্বাধীনতা চূড়ান্ত হুমকির মুখে।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর নামে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের উস্কানিমূলক বক্তব্যে উদ্ধুদ্ধ ও ডিজিটাল মাধ্যমে প্রচারের অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞাত নামে আরো অনেকের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেনা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com