শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বিভিন্ন বাজার দাম বেড়েছে কাঁচামরিচ-মুরগির, কমেছে ইলিশ ও তেলের

রাজধানীর বিভিন্ন বাজার দাম বেড়েছে কাঁচামরিচ-মুরগির, কমেছে ইলিশ ও তেলের

নিজস্ব প্রতিবেদক:

ফাইল ছবি

বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এক সপ্তাহ ব্যবধানে নতুন করে দাম বেড়েছে ডিম ও মুরগির। তবে ভোক্তাদের জন্য সুখবর হলো কমেছে ইলিশ ও ভোজ্যতেলের দাম।

শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

চলতি সপ্তাহে সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। ৪০ টাকা কেজি দরে মিষ্টি কুমড়া এবং শসা ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি পেঁপে, ঢেঁড়স, পটল ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ৮০ টাকা কেজি দরে বেগুন এবং ১১০ থকে ১২০ টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে। এ ছাড়া আকারভেদে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকা এবং চাল কুমড়া ৫০ টাকায়। প্রতি কেজি বটবটি ও কচুর লতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

প্রতি কেজি কাঁচামরিচের দাম রাখা হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা এবং শুকনা মরিচ ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রতি হালি লেবুর দাম ১৫ থেকে ২০ টাকা এবং কাঁচা কলার দাম ৪০ টাকা।

৩০ টাকা কেজি দরে আলু এবং ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ ও রসুন বিক্রি হচ্ছে। তবে প্রতি কেজি চায়না রসুনের দাম রাখা হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা।

এদিকে, বাজারে সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে। লিটার প্রতি ১৫ টাকা কমে ১৯০ টাকা লিটার বিক্রি হচ্ছে তেল।

প্রতি ডজন লাল ডিম ১২০ টাকা, হাঁসের ডিম ১৯৫ থেকে ১৯০ টাকা, দেশি মুরগির ডিম ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১০ টাকা বেড়ে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি সোনালি মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা এবং লেয়ার মুরগি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ৭০০ টাকা কেজি গরুর মাংস এবং ৯০০ টাকা কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে।

সরবরাহ বাড়ায় বাজারে ইলিশ মাছের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে এক কেজির ইলিশ ১৪০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে ১২০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে রুই মাছ, ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে তেলাপিয়া ও পাঙ্গাস মাছ এবং ৩০০ থেকে ৪৬০ টাকা কেজি দরে শিং ও পাবদা মাছ বিক্রি হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com