যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফতুল্লায় অটোরিক্সা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার।

ফতুল্লায় অটোরিক্সা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার।

নারায়ণগঞ্জ প্রতিনিধি,

ফতুল্লায় আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার  করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় পুলিশ গ্রেপ্তারকৃতদের নিকট থেকে চুরি হওয়া দুটি অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) রাতে ফতুল্লা মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

 গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার কাশিপুর হাটখোলার আজাদ- কালাম ভিলার ভাড়াটিয়া আব্দুল ওহাবের পুত্র মেহেরুল(২৬), একই থানার দেওভোগ পাকা রোডের গার্মেন্টস গলির দুলাল বিশ্বাসের পুত্র মোঃ আশরাফুল (২৯), একই থানার পূর্ব লামাপাড়ার মৃত আব্দুল হকের পুত্র মো. রনি(২৯),একই এলাকার মো. মান্নানের পুত্র পাভেল, কায়েমপুরের হাজী মো. শরিফুল ইসলামের পুত্র ইকবাল হোসেন উজ্জল (৩৫) ও কুতুব আইল হাজী সাইজউদ্দিন মাদ্রাসা সংলগ্ন মো. মনির হোসেনের পুত্র মো. সোহেল (৩২)।চোরাই রিক্সা উদ্ধারের ঘটনায় চোারাই অটোরিক্সার মালিক আব্দুর রহমান বাদী হয়ে শনিবার (৩০ জুলাই) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক পলাশ কান্তি জানায়, কাশিপুর হাটখোলার আব্দুর রহমান ও রতন শিকদার নামক দুই ব্যক্তির দুটি অটোরিক্সা চলতি মাসের ২৫ তারিখ চুরি হয়। এর মধ্যে আব্দুর রহমানের অটোরিক্সাটি ভাড়ায় চালানোর জন্য ঘটনার দিন সন্ধ্যা ছয়টার দিকে গ্যারেজ থেকে নিয়ে বের হয় চালক বেশী চোর মেহেরুল।
যথা সময়ে গ্যারেজে অটোরিক্সা নিয়ে ফিরে না আসায় বিভিন্ন স্থানে গিয়ে খোঁজ খুঁজি করতে থাকে মালিক আব্দুর রহমান। ২৯ জুলাই শুক্রবার বিকেল ৫ টার দিকে চালক বেশী চোর মেহেরুন কে কাশিপুর হাটখোলা এলাকায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে সংবাদ দেয় অটোরিক্সার মালিক রহমান।
 পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে মেহেরুনকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক দেওভোগ পাকা রোড এলাকা থেকে আটক করে রতন শিকদারের চুরি করা অটোরিক্সার চোর আশরাফুল কে।
তাদের স্বীকারোক্তি মোতাবেক লামাপাড়া এলাকা থেকে আটক করা হয় চোরাই অটোরিক্সা ক্রয়- বিক্রয়ের মধ্যস্থতাকারী রনি ও পাভেল কে।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক কায়েমপুরস্থ চোরাই অটোরিক্সা রাখার দুটি গ্যারেজে অভিযান চালিয়ে আটক করা হয় চোরাই অটোরিক্সা ক্রয় করার অভিযোগে আটক করা হয় ইকবাল হাসান উজ্জল ও মো. সোহেল কে
 এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় চুরি করা দুটি অটরিক্সা। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com