শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কোম্পানীগঞ্জে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম

কোম্পানীগঞ্জে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়ে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার ভাই সাজ্জাদুল ইসলাম সায়েমকে (১৪) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র তামজিদ ইমতিয়াজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। রোববার বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ের চতুর্থ তলার বারান্দায় এ ঘটনা ঘটে।

ওই স্কুলের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার বলেন, শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ দশম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ওই সময় অভিযুক্ত তামজিদ অসুস্থ ওই ছাত্রীকে কটূক্তি করে কথা বললে উপস্থিত একই শ্রেণির আরেকজন ছাত্র বাধা দেয়। তখন দুই জনের মধ্যে কথাকাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার সূত্র ধরে তামজিদ স্কুলের ব্যাগে করে দা নিয়ে আসে। রোববার সকাল ১০টার দিকে তামজিদ বিদ্যালয়রে চতুর্থ তলায় যায়। সেখানে অষ্টম শ্রেণির ছাত্র সাজ্জাদুল ইসলাম সায়েমের সঙ্গে তার দেখা হয়।

তখন সায়েম তার বড় বোন দশম শ্রেণির ছাত্রী সানজিদা ইসলাম সামিয়াকে উত্ত্যক্ত করতে নিষেধ করে। এবং বলে উত্ত্যক্ত করলে প্রধান শিক্ষিকাকে এ বিষয়ে নালিশ দেব। এতে তামজিদ ক্ষিপ্ত হয়ে স্কুলের মুল ভবনের চতুর্থ তলার বারান্দায় দা দিয়ে সায়েমকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

অভিযুক্ত ছাত্রের পরিবার দাবি করে বলেন, ইমতিয়াজ অনলাইনে ফ্রি-ফায়ার গেমসে আসক্ত। বাড়িতেও তাকে এসব বিষয়ে শাসন করতে গেলে সে আসবাবপত্র ভাঙচুর করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো.সাদেকুর রহমান বলেন, এ ধরনের অভিযোগ সত্য নয়। এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com