যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বগুড়ায় গৃহবধূর ধর্ষণ এক যুবক গ্রেফতার

বগুড়ায় গৃহবধূর ধর্ষণ এক যুবক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি :
বগুড়ার সোনাতলা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সুজন কুমার নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।
বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মো. তৌহিদুল মবিন খান। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাটের কালিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ২৮ বছরের সুজন সোনাতলা উপজেলার নামাজখালী গ্রামের বাসিন্দা। ধর্ষণ মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, গত ২৫ জুলাই সোনাতলা উপজেলার এক গৃহবধূকে ধর্ষণ করেন সুজন। ওই সময় ওই গৃহবধূ কান্না ও চিৎকারের আওয়াজে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তবে এর আগেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন সুজন। পরবর্তীতে এ ঘটনায় গত ৯ আগস্ট সোনাতলা থানায় সুজনের বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূ। মামলার পর থেকেই পলাতক ছিলেন সুজন।

র‌্যাব কর্মকর্তা মো. তৌহিদুল মবিন খান জানান, ধর্ষণ মামলার পর থেকেই সুজনকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। পরে জানা যায় সুজন লালমনিরহাটের কালিগঞ্জে অবস্থান করছেন। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সুজনকে সোনাতলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ধরনের চাঞ্চল্যকর অপরাধ বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com