যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে একটি অবৈধ সোয়াবিন তেল কারখানা সিলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে একটি অবৈধ সোয়াবিন তেল কারখানা সিলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।।পঞ্চগড়ে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই গোপনে অবৈধ ভাবে সোয়াবিন তেল কারখানা স্থাপন, ওজনে কম ,এবং অবৈধ ভাবে বাজারজাত করার পাশাপাশি বিএসটিআই’র সিল নকল করে ব্যবহার করায় একটি অবৈধ সোয়াবিন তেল বোতলজাত করন কারখানা সিলগালা করেছে বিএসটিআই। একই সাথে কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানাসহ কারখার তেলের খালি বোতলসহ তেল প্যাকেটজাত করার কিছু মালামাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়।বুধবার (১৭-আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার সর্দারপাড়া গ্রামের মোঃ তরিকুল ইসলামের ভাড়া বাড়িতে এনএসআই এর দেওয়া তথ্যমতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ভাড়াটিয়া দেলোয়ারের অবৈধ সোয়াবিন তেল কারখানার মালামাল জব্দসহ কারখানা সিলগালা করেন রংপুরের বিএসটিআই এর পরিদর্শক মেসবাহউল হাসান। জানা গেছে, ভাড়াটিয়া দেলোয়ার তরিকুলের বাড়িতে অবস্থান নিয়ে অবৈধভাবে খোলা সোয়াবিন তেল বোতলজাত করে আসছিলেন। পঞ্চগড়ের এনএসআই এর সদস্যরা খবর পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করে। জেলা প্রশাসন বিএসটিআই এর পরিদর্শককে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বস ব্রান্ডের ৯০০ মিলি বোতলে ৭০০ মিলি করে তেল পায়। একই সাথে বিএসটিআই এর অনুমোদনহীন সিল পাওযায় জালিয়াতি ও ওজনে কম দেয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয় দেলোয়ারকে। একই সাথে পামঅলিন তেল ৯০০ মিলির ১০০ পিছ, ৪৫০ মিলির ২ পিছসহ খালি ৫টি ড্রাম, ৩০ লিটার মদিনা পানির টেংক, খালি মোড়ক প্যাকেট ২০০ পিছ, কস টেপ ৩৬ পিছ জব্দ করে। পরে কারখানাটি সিলগালা করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহম্মেদ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আাল মামুর কাউসার শেখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com