নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা থানা ধীন,দঃখিন সেহাচর উকিল বাড়ী এলাকায়,এম এ হাসেম সাহেব এর বাড়ির ভাড়াটিয়া,
অঞ্জনা (সালমা)৩০ ছেলে শাওনা(অনিক)
গত ২৭/০৭/২০২২ ইং তারিখে তার স্বামী আমির হোসেন এর সাথে মোবাইল ফোনে কথা বললে এক পর্যায়ে তারা সাংসারিক বিষয় নিয়ে কথার কাটাকাটি হয় ,এক পর্যায়ে অঞ্জনা ওরফে (সালমা)সে তার স্বামীকে বলে আমি আমার ছেলে শাওন কে নিয়ে আগামীকাল চলে যাব , এমন কথা সে প্রায়ই বলতেন,
কিন্তু গত ২৮/০৭/২০২২ ইং তারিখে সকাল ছয়টার সময়, তাঁর বাসায় থাকার আসবাবপত্র যার মূল্য প্রায় ৮০,০০০ হাজার টাকা ও এক ভরি ওজনের স্বর্ণালংকার যার মূল্য প্রায় ৬৫০০০ হাজার টাকা, নিয়ে সে অজ্ঞাত স্থানে চলিয়া যায়,
পরের দিন তার স্বামী আমির হোসেন অঞ্জনা ওরফে (সালমার )সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করলে আর সম্ভব হয়নি,
এবিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন তাঁর স্বামী আমির হোসেন,গত ২২ দিনেও মিলেনি তাদের ২২ বছরের সংসারের স্ত্রী অঞ্জনা ওরফে (সালমার)তাই স্বামী আমির হোসেন তার স্ত্রী ও ছেলের সন্ধান চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে,
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক মোঃ মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন আমি তার ভাড়া বাসায় গিয়েছিলাম বাড়ি মালিকের সাথে কথা বলে জানা গেছে, অঞ্জনা ওরফে (সালমা) ছিল সনাতন ধর্মের,
সে গত ২২ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলাম ধর্মের শরিয়ত মোতাবেক তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হন ,
সে গত ২৮/০৭/২০২২ ইং তারিখের ঘটনা ঘটেছে পারিবারিক কলহের জের ধরে, আমারা চেষ্টা করছি তাদের সন্ধান পাওয়ার জন্য।
Leave a Reply