শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে ধর্ষণ: কুষ্টিয়ায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজারে কাবিলা-ইভা

কক্সবাজারে কাবিলা-ইভা

বিনোদন প্রতিবেদক:
ইভা একটি নাচের অনুষ্ঠান করতে যাবে কক্সবাজারে। সেই কথা কাবিলার সঙ্গে শেয়ার করে ইভা। এরপর কাবিলাকে দেখা গেল কক্সবাজার ছুটে যেতে।

এমনই একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন পারসা ইভানা।

যদিও তিনি এই মুহূর্তে নাচের অনুষ্ঠানে অংশ নিতে পোল্যান্ডে রয়েছেন। কিন্তু তাঁর অভিনীত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নতুন সিজনে তিনি কক্সবাজারে যান একটি করপোরেট শোতে অংশ নিতে। এদিকে রোকেয়া নামের একজন প্রেমিকা থাকা সত্ত্বেও কাবিলা কক্সবাজারে চলে যায়। কাবিলার চরিত্র করছেন জিয়াউল হক পলাশ ও ইভার চরিত্রে পারসা ইভানা।
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। দর্শকের পছন্দের কারণে নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির সিজন ৪ প্রচার হচ্ছে।

নতুন পর্বে দেখা যাচ্ছে, ইভা কক্সবাজারে যাওয়ার পর কাবিলা, শুভ, পাশা, হাবু, শিমুলরা কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা করে। এক পর্যায়ে তারা ইভার শো দেখতে কক্সবাজারে আসে। এর আগে ‘গুডবাজ’ নাটকেও পলাশ ও ইভানা একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।

নির্মাতা কাজল আরেফিন অমি তাদের দুজনের দুটি ছবি শেয়ার করেন। এর ক্যাপশনে লেখেন, ‘রোকেয়ার জন্য পাগল কাবিলা, এখন ইভার টানে কক্সবাজার। ’ তার এই পোস্টের কমেন্ট বক্সেও ইভা-কাবিলার প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা।

পারসা ইভানাকে এই মুহূর্তে টেলিভিশন দর্শকরা চেনেন কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্টের ইভা হিসেবে। শুধু তা-ই নয়, ‘গুডবাজ’ ‘ব্যাডবাজ’ দিয়েও বিশালসংখ্যক মানুষের কাছে পৌঁছে যান ইভানা। তবে ইভানা একজন প্রতিভাবান শিল্পী। ‘চ্যানেল আই সেরা নাচিয়ের ২০১৪’র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com