শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে সরকারী হালট দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

ফরিদপুরে সরকারী হালট দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় সরকারি হালট দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রবাসীর বিরুদ্ধে।

খোজ নিয়ে জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের হাবেলী গট্টি গ্রামের বাসিন্দা মৃত গিয়াসউদ্দিন ভূঁইয়ার ছেলে কাতার প্রবাসী মোঃ আলহাজ্ব ভুইয়া তার বাড়ির পাশের একটি সরকারি হালটের বেশ কিছু জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করে।

এতে করে হালট দিয়ে চলাচলকারী স্থানীয়রা পড়ে চরম ভোগান্তিতে ।

এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগী হানিফ শেখের পুত্র আরিফ শেখ বাদি হয়ে স্থানীয় ২১ জনের স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেন।

অভিযোগটি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা আকতার বলেন (২৫ সেপ্টেম্বর) ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠিয়ে জায়গাটি পুনরায় পরিমাপ করে নির্মাণকাজ বন্ধ করে দেন। এবং আগামী ৭ দিনের মধ্যে সরকারি জায়গা ছাড়তে নির্দেশ দেন।

এ ব্যাপারে অভিযুক্তের বড়ভাই মহিউদ্দিন ভুইয়া বলেন, এ জায়গাটি পূর্ব থেকেই আমাদের। হটাৎ স্থানীয় কয়েকজনের কথা অনুযায়ী সরকারি লোকজন এসে জায়গাটি মেপে আমাদের ঘর নির্মান করতে নিষেধ করেন। তারা জানান এটা নাকি সরকারি জায়গা।

ভুক্তভোগীদের পক্ষে আরিফ শেখ বলেন, স্থানীয় প্রভাবশালী আলহাজ্ব ভুইয়া আমাদের গ্রামের চলাচলের রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মান শুরু করেন। এতে আমরা চরম ভোগান্তিতে পড়ি। তাই সকলের পরামর্শ অনুযায়ী আমরা ইউএনও অফিসে একটি লিখিত অভিযোগ দিয়েছি।

গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু বলেন, বিষয়টি স্থানীয়রা আমাকে জানিয়েছে। খুব শীগ্রই আমরা এর একটি সঠিক সমাধান করে দিবো।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোছা. তাছলিমা আকতার বলেন, অভিযোগ পেয়ে আমাদের সার্ভেয়ারের মাধ্যমে জায়গাটি পুনরায় পরিমাপ করে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঐ স্থানের নির্মান কাজ বন্ধ করা হয়েছে। এবং আগামী ৭ দিনের মধ্যে সরকারি জায়গা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ আইন ভঙ্গ করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com