শিরোনাম :
বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চার জাহাজ হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে জামায়াতে ইসলামীর চেয়ে বেশি ত্যাগ আর কোনো দল করেনি এটিএম আজহারুল ইসলাম এমপি মানিকগঞ্জে নিখোঁজের ৫ ঘন্টা পর ভুট্টা খেতে মিলল শিশুর লাশ,গণধোলাইয়ে ২ জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মাদক মামলায় পুলিশ-র‌্যাবের সদস্যও কারাগারে আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক মামলায় পুলিশ-র‌্যাবের সদস্যও কারাগারে আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
মাদক সংক্রান্ত মামলায় শুধু কারবারিরা নয়, পুলিশ ও র‌্যাবের সদস্যও কারাগারে আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, জেলখানায় গিয়ে দেখুন, মাদকের মামলায় পুলিশের সদস্য যেমন আছে, র‌্যাবের সদস্যও আছে। তেমন অন্য ব্যবসায়ীরাও আছে। পুলিশ বলে তার জন্য আইন আলাদা হবে বিষয়টি এমন নয়।

সোমবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মাদকাসক্তি নিরাময়ে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিক, পুলিশ ও আমাদের মতো বিত্তবানরা মাদক সরবরাহ করেন। যারা করেন তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। কেউ বাদ যায় না।

ডোপ টেস্ট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশে যারা মাদকাসক্ত, তাদের ডোপ টেস্ট করা হচ্ছে। ডোপ টেস্টে পজিটিভ হলে তাকে সাসপেন্ড করা হচ্ছে। এই জায়গায় আমরা খুব কঠিন অবস্থানে আছি। চাকরির জন্য নির্বাচিতদের শুরুতেই ডোপ টেস্ট করার প্রচলন পুরোপুরি হতে যাচ্ছে। পুলিশ-বিজিবি সব জায়গায় ডোপ টেস্টের প্রচলন আছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মাদকাসক্ত হচ্ছে।

মন্ত্রী বলেন, চিকিৎসকরা নাকি সবচেয়ে বেশি মাদক সেবন করেন। তবে বিষয়টি আমার জানা নেই। চিকিৎসক, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, আমরাও মাদক নিয়ে থাকি। চিকিৎসরা মাদক নেবে না এমন কথা নেই। তারা তো আলাদা জাতি না। দুয়েকজন পথভ্রষ্ট হতেই পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের কুফল সম্পর্কে সচেতন হতে হবে। আমরা ২০৪১ সালের মধ্যে যে স্বপ্ন দেখছি, এই যে আমাদের উন্নয়ন, তার সব বরবাদ হয়ে যাবে, যদি মাদকের ভয়াবহতা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে না পারি। আমাদের সন্তানরা অত্যন্ত মেধাবী। সেই প্রজন্মকে যদি মাদকাসক্তি থেকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের স্বপ্ন অবাস্তবই থেকে যাবে। মাদকের চাহিদা কমানোর ক্ষেত্রে গণমাধ্যমের অনেক ভূমিকা আছে।

মন্ত্রী বলেন, হেরোইন উদ্ধারের পর নাকি পরীক্ষার সময় তা পাউডার হয়ে যায়। অস্বীকার করছি না। কারণ শুধু পোর্টে কিংবা পুলিশে নয়, সব জায়গাতেই অসাধু মানুষ আছে। আমরা শক্তিশালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন করেছি।
তিনি আরও বলেন, দেশে জেলখানার ধারণক্ষমতা ৪১ হাজারের বেশি, কিছুদিনের মধ্যে এটা আরও বাড়বে। কিন্তু সবসময় বন্দি থাকে ৮০ হাজার থেকে লাখের বেশি। এরমধ্যে ৬০ শতাংশই মাদক ব্যবসায়ী। বিচারের সময় সাক্ষী পাওয়া যায় না। আর আমাদের লম্বা জট লেগেছে মামলার। সেখানে এই মাদক মামলা হারিয়ে যায়। আমরা বিশেষ ট্রাইব্যুনাল চেয়েছিলাম মাদক মামলার জন্য, সেটা এখনও পাইনি। যদি শাস্তিটা দৃশ্যমান হতো তাহলে চাহিদা ও সরবরাহ কমে যেত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com