শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার টেকনাফে অপহৃত যুবক উদ্ধার

কক্সবাজার টেকনাফে অপহৃত যুবক উদ্ধার

টেকনাফ প্রতিনিধি:

 

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ি এলাকা থেকে অপহৃত যুবক আব্দুর রহমানকে ডাকাতের কবল থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার গভীর পাহাড়ের ভিতর থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত যুবক উপজেলার বাহারছড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বড় ডেইল এলাকার মোহাম্মদ উল্লাহ এর ছেলে আব্দুর রহমান (২০)।

স্থানীয় সুত্রে জানায়, শুক্রবার সকাল ১০ টার দিকে আব্দুর রহমান (২০) ও মো. শরীফ(৪৫) নামে দুই ব্যক্তিকে পাহাড় থেকে নেমে আসা ডাকাত দল অপহরণের চেষ্টা চালায়। এসময় আব্দুর রহমানকে অপহরণ করে পাহাড়ের ভিতর নিয়ে যেতে পারলেও ঘটনাস্থল থেকে কৃষক মো. শরীফ পালানোর চেষ্টা করলে ডাকাতদল ওই কৃষককে গুলি করে। গুলিবিদ্ধ কৃষক এখনো কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় পুলিশ অপহৃত যুবকে উদ্ধার করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রাখে। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় গহীন পাহাড়ের ভিতর থেকে আব্দুর রহমানকে উদ্ধার করেছে পুলিশ।

অপহৃত যুবক আব্দুর রহমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com