শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ধর্ষক ২ শিক্ষার্থী দুই দিনের রিমান্ডে

ধর্ষক ২ শিক্ষার্থী দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শুক্রাবাদে ৫ মাসের অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার শিক্ষার্থী মো. রিয়াদ (২৪) ও ইয়াছিন হোসেন সিয়ামকে (২৩) দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (১৪ অক্টোবর) আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় ৭ দিনে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তী।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর শুক্রাবাদে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তাদের থেকে ভিকটিমের মোবাইলফোন উদ্ধার করা হয়।

জানা গেছে, ফেসবুকে অর্ডার পেলে বাসায় গিয়ে মেয়েদের বিউটি পার্লারের কাজ করেন ওই নারী। মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে এক নারীর অর্ডার পেয়ে সাভার থেকে ধানমন্ডির ২৮ নম্বর রোডের বয়েজ স্কুলের কাছ যান তিনি। তখন ওই নারী একজন পুরুষকে দিয়ে তাকে রিসিভ করান। সেখান থেকে শুক্রাবাদের একটি বাড়ির দোতলার বাসায় নিয়ে যান। ওখানেই ৩ জন পুরুষ তাকে দলবদ্ধ ধর্ষণ করে। তখন গর্ভাবস্থার কথা জানিয়েও রক্ষা পাননি তিনি। অস্ত্র ঠেকিয়ে এ ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয়। পরে রিকশা নিয়ে তিনি গাবতলী পর্যন্ত আসেন এবং এক ব্যক্তির মোবাইলে সিম ঢুকিয়ে তার স্বামীকে ফোন দেন। স্বামী এসে তাকে গাবতলী থেকে সাভারে নিয়ে যান।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে শেরেবাংলা নগর থানায় ৪ জনকে আসামি করে মামলা করা হয়। বর্তমানে ওই নারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ধর্ষণের শিকার নারীর বড় ভাই গণমাধ্যমকে জানান, ওই ব্যক্তিরা আমার বোনকে ধর্ষণ করেছে। আমরা বিচার চাই।

বিউটিশিয়ানের স্বামী গণমাধ্যমকে জানান, আমার স্ত্রী পার্লারের কাজ শিখেছেন। বাসায় গিয়ে রূপচর্চা সেবা দেন। অনলাইনে ‘বাসায় গিয়ে রূপচর্চা করা হয়’ বলে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন। অর্ডার পেয়ে ধানমন্ডি ২৮ নম্বরে গিয়েছিলেন।

ওই দিন ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, বিউটিশিয়ানকে ৩ জন প্রথমে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে মারধর করেন। পরে দলবদ্ধ ধর্ষণ করেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com