যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টেকনাফ উখিয়া ক্যাম্পে জোড়া খুনের মামলায় ৪ আসামি গ্রেপ্তার

টেকনাফ উখিয়া ক্যাম্পে জোড়া খুনের মামলায় ৪ আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জোড়া খুনের মামলায় এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।

গ্রেপ্তারকৃতরা হলেন, ক্যাম্প-১৩ এর মৃত কালা মিয়ার ছেলে সমসু আলম (৫২), মৃত সাব্বির আহম্মদের ছেলে রশিদ আহম্মদ (৫৩), মৃত মৌলভী জুবায়ের আহম্মদের ছেলে মাহবুবুর রহমান (২৮) এবং ক্যাম্প ১৯ এর মৃত আলী আহম্মদের ছেলে নজির আহম্মেদ (৪৭)।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ক্যাম্প ১৩ ও ১৯ হতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ।

তিনি জানান, গত ১৫ অক্টোবর ক্যাম্প ১৩ তে দুই রোহিঙ্গা নেতা আনোয়ার ও মৌলভী ইউনুছকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে এজাহারনামীয় বিশ জন ও অজ্ঞাত নামা ১৪ থেকে ১৫ জনকে আসামি করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে ক্যাম্প ১৩ ও ১৯ এ অভিযান চালিয়ে এজাহারনামীয় চার জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয় এবং বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com