শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই

প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাই সিনেমার এক সময়ের প্রভাবশালী প্রযোজক-পরিচালক আজিজুর রহমান বুলি (৭৬) আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

সোমবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তরার রেডকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক অপূর্ব রানা।

সকাল ১০টায় উত্তরার ৭নং সেক্টরের জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

পরিচালক আজিজুর রহমান সত্তর দশকে ‘নাচের পুতুল’ (অশোক ঘোষ) প্রযোজনা করে সিনেমা অঙ্গনে পা রাখেন। এরপর ১৯৮০ সালে ‘শেষ উত্তর’ দিয়ে পরিচালনার খাতায় নাম লেখান। প্রথম সিনেমা দিয়েই দেশজুড়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। পাশাপাশি অনেক ব্যবসাসফল সিনেমা করেছেন। তার মধ্যে ‘শেষ উত্তর’, ‘জুলি’, ‘আমার সংসার’, ‘সমস্যা’, ‘হিম্মতওয়ালী’, ‘নবাবজাদি’, ‘মতিমহল’, ‘লাভ ইন নেপাল’, ‘শাদী মোবারক’, ‘কালু গুণ্ডা’, ‘রঙিন প্রাণ সজনী’, ‘টক্কর’, ‘রাজা-রানী-বাদশা’ উল্লেখযোগ্য।

জানা যায়, আজিজুর রহমান বুলির হাত ধরেই প্রথম ঢালিউড মুভি হিসেবে ‘দেশ-বিদেশ’ সিনেমাটি হলিউডে চিত্রায়ণ করা হয়। সবশেষ, ‘বন্ধু যখন শত্রু’ সিনেমায় এ নির্মাতাকে দেখা গিয়েছিল। আজিজুর রহমান বুলির সিনেমায় ইলিয়াস কাঞ্চন, সুচরিতা, সোহেল রানা, জসীম, শবনম, শাবানা, নূতন, ববিতা, অঞ্জনা, রোজিনা ছাড়াও অভিনয় করেছেন শতাব্দী রায়, রঞ্জিত মল্লিকের মতো তারকা অভিনেতা। তার অধিকাংশ সিনেমা বিদেশে চিত্রায়িত হয়েছে। এ কারণে ইন্ডাস্ট্রিতে তিনি ‘পর্যটক-প্রযোজক-পরিচালক’ হিসেবে পরিচিত ছিলেন। প্রযোজক সমিতির সাবেক প্রভাবশালী সভাপতি আজিজুর রহমান বুলি ১৯৪৬ সালের ১ মে পুরান ঢাকার বংশালে জন্মগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com