শিরোনাম :
মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শীত শুরুর পর বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রীর

শীত শুরুর পর বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রীর

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি

নভেম্বরে শীত শুরুর পর দেশের লোডশেডিং কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ পরিস্থিতি সাময়িক। আশা করছি, নভেম্বরে পরিস্থিতির উন্নতি হতে পারে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফাম আয়োজিত বাংলাদেশ ‘এনডিসি পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন উন্নত প্রযুক্তি ও ব্যাপক বিনিয়োগ। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে দায়িত্বশীল অবদান রাখতে হবে। বিকল্প উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনকে সরকার সব সময় উৎসাহিত করে।

তিনি বলেন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির দক্ষ ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নেট মিটারিং পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক মডেল দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির সমাধান আনতে হবে। অন্য দেশের মডেল অনুসরণ করে সমাধান পাওয়া যাবে না। বাংলাদেশ জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহারের নীতি নিয়েও কাজ করছে। পরিবহন বিদ্যুৎ-চালিত হলে কার্বন নিঃসরণ অনেক কমবে। বায়ু থেকে বিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ এবং মেরিন রিসোর্স নিয়ে গবেষণা প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পরিচালক নাফিজ-উদ-দৌলা ও অক্সফাম বাংলাদেশের অনুষ্ঠান পরিচালক মাহমুদা সুলতানা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com