শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

২৭ দিনে এলো ১৩৬ কোটি ডলার ,কমছে প্রবাসী আয়

২৭ দিনে এলো ১৩৬ কোটি ডলার ,কমছে প্রবাসী আয়

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন ছাড় দেয়ার পরও দেশে প্রবাসী আয়ের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে। অক্টোবর মাসের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৩৬ কোটি ডলার। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়াবে ১৫০ কোটি ডলার। এর আগে, গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছিল সেপ্টেম্বরে, যার পরিমাণ ১৫৪ কোটি ডলার। এবার তার চেয়েও ৪ কোটি ডলার কম রেমিট্যান্স আসছে।

রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এই চিত্র দেখা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ২৭ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৬৪ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৮৬ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ডলার। এ ছাড়া বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৩৪ লাখ ডলার।

সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। যার পরিমাণ ৩২ কোটি ৪৭ লাখ ডলার। এরপর অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৪২ লাখ, ডাচ বাংলা ব্যাংকে ৭ কোটি ৭২ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ৭ কোটি ৬৫ লাখ, সোনালী ব্যাংকে ৭ কোটি ৬৪ লাখ এবং রূপালী ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৪৫ লাখ ডলার এসেছে।

এ ছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া- এই আট ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

প্রসঙ্গত, চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম দুই মাসে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে জুলাইয়ে ২০৯ কোটি ৬৩ লাখ এবং আগস্টে ২০৩ কো‌টি ৭৮ লাখ ডলার এসেছে। সেই হিসেবে গত সেপ্টেম্বর থেকে ক্রমাগত প্রবাসী আয় কমছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com