নিজস্ব প্রতিবেদক:
৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে অদ্য সকাল ১০.০০ ঘটিকায় জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্দ্যোগে ধানমন্ডি ৩২ নং সড়কে সংরক্ষিত সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং সকাল ১১.০০ ঘটিকায় বনানী কবরস্থানে জাতীয় চার নেতার প্রতি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম সফিউল আলম বুলু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইব্রহীম এর নেতৃত্বে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মোঃ ইনসুর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গনি রাজা, মোঃ খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ নূরুল হক কমল, সাংগঠনিক সম্পাদক এম এ করিম খান, দপ্তর সম্পাদক দেওয়ান মোঃ ইউনুস, মহিলা সম্পাদিকা সীমা চৌধুরী এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কালো রাতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শাহাদাৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ, ৩রা নভেম্বর জেল খানায় নিহত জাতীয় চার নেতা সর্বজনাব সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহম্মেদ, ক্যাপটেন এম মুনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান সহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
Leave a Reply