শিরোনাম :
ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে আটক ৭৪ জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী বাবলী কারাগারে

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী বাবলী কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাই থেকে চুরি হওয়া গরু নিজ বাড়িতে রেখে বিক্রির অভিযোগে করা মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বাবলীকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. আশরাফুল ইসলাম। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট কাজী আশরাফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

এর আগে বুধবার সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে।
মামলার সূত্রে জানা যায়, ধামরাইয়ের আবদুল লতিফের গোয়ালঘর থেকে দুটি গরু চুরির অভিযোগে গত ৩০ অক্টোবর ভুক্তভোগী পরিবার থানায় মামলা করে। এ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গরু চুরির ঘটনায় ছাত্রলীগ নেত্রী বাবলী জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করে তারা।

মামলার তদন্তকারী কর্মকতা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম সমকালকে বলেন, বাবলী আক্তার তার এক বন্ধু শামিমের মাধ্যমে গরু চোরদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। এরপর থেকে চোরাই গরুগুলো তার বাড়িতে নিজের হেফাজতে রেখে বিক্রি করতেন। এ পর্যন্ত পাঁচটি গরু তার হেফাজতে রেখে বিক্রি করেছেন। সর্বশেষ একটি ষাড় গরু জবাই করে কসাইয়ের কাছে মাংস বিক্রি করেছেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বাবলী আক্তার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com