শিরোনাম :
আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে আটক ৭৪ জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন বিএনপির ৬৩ নেতাকর্মী

হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন বিএনপির ৬৩ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় ৬৩ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ তাদের ছয় সপ্তাহের জামিন দেন।

বিএনপি নেতাদের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ। তাদের সঙ্গে ছিলেন রুকনুজ্জামান সুজা, মো. মাকসুদ উল্লাহ, মো. সাগর হোসেন, রবিউল আলম, জিয়াউর রহমান প্রমুখ।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খুলনায় গত ২২ অক্টোবর বিভাগীয় গণসমাবেশ করে বিএনপি। সমাবেশের দিন ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গত ২৩ অক্টোবর দৌলতপুর থানায় দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। খুলনায় বিভাগীয় গণসমাবেশের দিন আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ১২জনকে আসামি করে সোনাডাঙ্গা থানায় গত ২৬ অক্টোবর আরও একটি মামলা হয়। ওই তিন মামলায় বিএনপির ৬৩ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com