শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দিনাজপুরের বাজারে কেজিপ্রতি ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম

দিনাজপুরের বাজারে কেজিপ্রতি ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম

দিনাজপুরপ্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা কমেছে। বর্তমানে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা দরে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩৮ থেকে ৪০ টাকায়।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। তবে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। দেশের বাজারে দেশি পাতা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম, বলছেন ব্যবসায়ীরা।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মোস্তফা হোসেন স্বাধীন বলেন, দেশের বাজারে সব নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। কোনো জিনিসপত্র কিনে শান্তি পাওয়া যাচ্ছে না। আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, দেশের বাজারে দেশি পাতা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে কিছুটা কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। আমরা কম দামে কিনে, কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কমে গেছে। পেঁয়াজ বিক্রি করে আমরা ব্যবসায়ীরাও কোনো শান্তি পাচ্ছি না। কারণ, আমাদের পুঁজি অনেক কম, আজ কম দামে কিনে আগামীকাল বেশি দামে কিনতে হচ্ছে। এতে করে আমাদের ক্যাশ (টাকা) বেশি প্রয়োজন হচ্ছে। বর্তমানে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। অল্প কিছু দিনের মধ্যে আরও দাম কমার সম্ভাবনা রয়েছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, সোমবার (৭ নভেম্বর) ভারতীয় ১৭ ট্রাকে ৫০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com