শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বুড়িগঙ্গা ডেঙ্গু আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে : তাপস

বুড়িগঙ্গা ডেঙ্গু আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে : তাপস

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ১৫ নভেম্বর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৩৭ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। তো আমরা মনে করি যে, এটা (ডেঙ্গু) আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যদিও আমরা লক্ষ্য করছি, এটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। ঢাকার বাইরে এর প্রাদুর্ভাব আরও বাড়ছে।

আজ বুধবার দুপুরে বুড়িগঙ্গা আদি চ্যানেল পরিষ্কার ও খনন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই দাবি করেন। মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমরা বিভিন্ন ধরনের পরিবর্তন দেখছি। কীটপতঙ্গের বা এডিস মশার বিবর্তনের পরিবর্তন দেখছি এবং সময়সীমার পরিবর্তন দেখছি। ডেঙ্গুর বিষয়ে পূর্বাভাস পাওয়া প্রয়োজন বলেও এসময় জানান ডিএসসিসি মেয়র।

এবার এডিস মশার প্রাদুর্ভাব অক্টোবর ছাড়িয়ে নভেম্বর পর্যন্ত চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, এখন কার্তিক মাসের শেষদিন। এতদিন এডিস মশার প্রাদুর্ভাব থাকার কথা না। এখন আমরা শুষ্ক মৌসুমে চলে এসেছি। কিন্তু তারপরও এডিস মশার বিস্তার লক্ষ্য করছি। ফলে এডিস মশা নিধনের জন্য, নিয়ন্ত্রণের জন্য আমাদের কাজ চলমান রাখতে হচ্ছে।
মৌসুমের পরও এডিস এবং মৌসুমের আগে কিউলেক্স মশার বিস্তার হওয়ার কারণ নিয়ে বিশেষজ্ঞ ও গবেষকদের আরও গবেষণা করা প্রয়োজন বলে মনে করেন ডিএসসিসি মেয়র। এ ধরনের গবেষণায় সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

মেয়র বলেন, এই বিষয়গুলো নিয়ে আরও বেশি গবেষণার প্রয়োজন। এজন্য যদি কোনো বরাদ্দ লাগে, তাহলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তা দিতে প্রস্তুত। কারণ আমরা ঢাকাবাসীকে মশক নিয়ন্ত্রণের সুফল পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com