শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুর সবজির ব্যাগে ফেনসিডিল, স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার স্বামী

ফরিদপুর সবজির ব্যাগে ফেনসিডিল, স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার স্বামী

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে অভিনব কায়দায় পাচারকালে ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় আন্ত:জেলা মাদক পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জয়বাংলা মোড় এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন দক্ষিণ চাদপুর এলাকার বাসিন্দা জাহিদ হোসেন, তার স্ত্রী রুপা বেগম এবং শ্যালিকা সাদিয়া বেগম। রুপা ও সাদিয়ার বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানাধীন শংকরপুর এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী বিআরটিসি বাস তল্লাশি করে ৬৫০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, তারা চুয়াডাঙ্গার সীমান্ত থেকে বিক্রয়ের উদ্দেশে ফেনসিডিল ঢাকায় নিয়ে যায়। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা মাদক বহন করে। এবারের চালান পাচারের ক্ষেত্রে তারা ফেনসিডিলের ব্যাগগুলোর উপরিভাগে সবজি রেখে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। এই রুট ব্যবহার করে তারা নিয়মিত মাদক পাচার করে থাকে।

তাদরে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের এই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com