যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রাম প্রধানমন্ত্রীর সফরে মোতায়েন থাকবে সাড়ে ৭ হাজার পুলিশ : সিএমপি কমিশার

চট্টগ্রাম প্রধানমন্ত্রীর সফরে মোতায়েন থাকবে সাড়ে ৭ হাজার পুলিশ : সিএমপি কমিশার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রধানমন্ত্রীর সফরে মোতায়েন থাকবে সাড়ে ৭ হাজার পুলিশ : সিএমপি কমিশার
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সিএমপি কমিশার কৃষ্ণ পদ রায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে ঘিরে বিশেষ পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নগরজুড়ে মোতায়েন থাকবে সাড়ে সাত হাজার পুলিশ। প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাজানো হয়েছে নিরাপত্তা পরিকল্পনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করে এ তথ্য জানান সিএমপি কমিশার কৃষ্ণ পদ রায়।

এ সময় সিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করে স্পেশাল সিকিউরিটি ফোর্স। তাদের তত্ত্বাবধানে এবং পরামর্শক্রমে পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। এসএসএফ, পিজিএফ, সাদা পোশাকের পুলিশ, ইউনিফর্মের পুলিশ, গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় আর্চওয়ে, ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রোনসহ প্রযুক্তিগত সকল কিছু যুক্ত থাকবে। প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা নিরাপত্তা পরিকল্পনা নিচ্ছি। শুধু পলোগ্রাউন্ডেই পুলিশ থাকবে না, পুরো শহর একটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে।
কমিশনার বলেন, যারা গাড়ি ও মিছিল নিয়ে জনসভায় আসবেন, তারা কোথায় গাড়ি থেকে নামবেন, মিছিল কোথায় থামবে-সেটি আমরা জানিয়ে দেবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com