নিজস্ব প্রতিবেদক:
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বরেণ্য রাজনীতিবিদ কর্নেল শওকত আলী ছিলেন বহুবিধ প্রতিভার অধিকারী। তিনি ঘনিষ্ঠ সহচর হিসেবে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের প্রতি একাত্ম ছিলেন। তাই বাংলাদেশের ইতিহাসে কর্নেল শওকত অমর হয়ে থাকবেন।
বুধবার সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের এলডি হলে সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কর্নেল শওকত আলী স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদের সভাপতিত্বে জীবনবৃত্তান্ত পাঠ করেন মেরিনা শওকত আলী। স্মরণসভায় পরিষদের উপদেষ্টা মাজেদা শওকত, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত, হৃদয় শওকত, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মো. হাসানুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইতিহাসবিদ অধ্যাপক আনোয়ার হোসেন, সংসদ সদস্য আহসানুল হক ও আরমা দত্ত এবং মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মেজর (অব.) শামসুল আরেফিন।
Leave a Reply