শিরোনাম :
ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে আটক ৭৪ জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশের নভেম্বরে ১৩৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

দেশের নভেম্বরে ১৩৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক:

ফাইল ছবি
বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নভেম্বর মাসে ১৩৪ কোটি ৩৭ লাখ ১৩ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সাতটি পিস্তল, ২৪টি মর্টাল শেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (২ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ২ কেজি ১৬২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৫ লাখ ২১ হাজার ৯৮৯ পিস ইয়াবা, ৪ কেজি হেরোইন, ১৮ হাজার ৯১০ বোতল বিদেশি মদ, ১২ হাজার ৫৭৬ বোতল ফেনসিডিল, ১ হাজার ৩১৫ ক্যান বিয়ার, ১ হাজার ৮৮১ কেজি গাঁজা, ২১৪ লিটার বাংলা মদ, ১ লাখ ৩৭ হাজার ৩৮৪ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৮ হাজার ৫৯২টি ইস্কাফ সিরাপ, ২৩ হাজার ৯৭৪টি নেশাজাতীয় ইনজেকশন, ১ হাজার ৬১৮ বোতল এমকেডিল, ২ লাখ ৯১ হাজার ৬৭৬ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ১ লাখ ৫০ হাজার ৮৭৩টি অন্যান্য ট্যাবলেট এবং ৪২ হাজার ১০০টি অ্যানেগ্রা ট্যাবলেট।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, সীমান্তে বিজিবির অভিযানে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৬ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১০৪ জন বাংলাদেশি নাগরিক ও ছয়জন ভারতীয় নাগরিককে আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নভেম্বরে জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ২ লাখ ১২ হাজার ৫৬৩টি কসমেটিকস সামগ্রী, ৫৫ কেজি ৫৪৬ গ্রাম স্বর্ণ, সাত কেজি রূপা, ১০ হাজার ৪৯৪টি ইমিটেশন গহনা, ৬ হাজার ১১টি থ্রি-পিস, ১ হাজার ৬৩১টি তৈরিপোশাক, ১৭ হাজার ৪২৪টি শাড়ি, ২ হাজার ৯৮৯ ঘনফুট কাঠ, ৭৮ হাজার ৫৩৩ কেজি কয়লা, ৬ হাজার ৮০ কেজি চা পাতা, ৫৪ কেজি ৫০০ গ্রাম কচ্ছপের হাড়, একটি কষ্টিপাথরের মূর্তি, দুটি কাভার্ডভ্যান, তিনটি মাইক্রোবাস, ২৪টি সিএনজি, পাঁচটি পিকআপ এবং ৬৮টি মোটরসাইকেল। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে সাতটি পিস্তল, আটটি গান, আটটি ককটেল, ২৪টি মর্টাল শেল, একটি ম্যাগাজিন এবং ৫৬ রাউন্ড গুলি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com