যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ছাত্রলীগের সম্মেলন শুরু ঢাবি

ছাত্রলীগের সম্মেলন শুরু ঢাবি

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ সাড়ে চার বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সম্মেলন। শনিবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এ সম্মেলন শুরু হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

সম্মেলনকে কেন্দ্র করে শনিবার দুপুর ২টার আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা আপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন। বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে মেয়েদের হলের নেত্রীকর্মীদের মধ্যেও। মেয়েদের পাঁচটি হলের সাভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে তারা আলাদা রঙের শাড়ি পরে সম্মেলন স্থলে হাজির হন।

এ ছাড়া ছেলেদের হলের নেতাকর্মীদের অনেকেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সম্বলিত লেখা ব্যাজ মাথায় বেঁধে এসেছেন। পুরো সম্মেলন স্থান বিভিন্ন স্লোগানে মুখরিত।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা চাই সম্মেলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় যোগ্য নেতৃত্ব পাবে। যারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবেন, তারাই কমিটিতে জায়গা পাবেন এমনটিই চাই।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com