শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগে আব্দুল কুদ্দুস (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শনিবার সকালে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের কথা জানান, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

এর আগে শুক্রবার রাতে আব্দুল কুদ্দুসকে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কুদ্দুস শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মনকান্দা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

র‌্যাব জানায়, ছয়মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় ওই শিশুর মা। ১ ডিসেম্বর সদর উপজেলার মনকান্দা গ্রামের হতদরিদ্র পরিবারের ওই শিশুর বাড়িতে কেউ না থাকা সুযোগে তাকে ফুঁসলিয়ে নিজ বসতঘরে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে প্রতিবেশী আব্দুল কুদ্দুস। পরে শিশুটির কান্নাকাটি দেখে শিশুর দাদী ঘটনা বুঝতে পেরে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওইদিন রাতেই শিশুর বাবা বাদী হয়ে আব্দুল কুদ্দুস ও তার শ্বাশুড়িকে আসামি করে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ওই ঘটনায় মামলা দায়েরের পরপরই ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। শুক্রবার রাতে র‌্যাব-১৪ গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার এক আত্মীয়ের বাড়ী থেকে কুদ্দুসকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে শেরপুর সদর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও জানায় র‌্যাব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com