যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টিকিট কেটে মেট্রোরেলের স্টেশনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টিকিট কেটে মেট্রোরেলের স্টেশনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক:

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১টায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি স্টেশনে তিনি টিকিট কাটেন। সেখান থেকে মেট্রোরেলে চড়ে আগারগাঁও স্টেশনের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। ট্রেনটির চালক হিসেবে রয়েছেন মরিয়ম আফিজা।

এর আগে, বেলা ১১টায় দিয়াবাড়ি মাঠে মেট্রোরেলের নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে এক সুধী সমাবেশে অংশ নেন। সমাবেশে শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে বাংলাদেশ এবং বাঙালি জাতি সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। আজকে আরেকটি নতুন অহংকারের পালক জনগণের মাথার মুকুটে সংযোজন করলাম।

তিনি বলেন, অনেক টাকা খরচ করে মেট্রোরেল করা হয়েছে। এটি সংরক্ষণ করা সবার দায়িত্ব। মেট্রোরেল ব্যবহারের ক্ষেত্রে সবাই যত্নবান হবেন। কেউ যেন আবর্জনা না ফেলে, খেয়াল রাখবেন।

সুধী সমাবেশে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট অবমুক্ত করেন তিনি। এ ছাড়া মেট্রোরেলের দিয়াবাড়ি স্টেশন প্রাঙ্গনে একটি তেঁতুল গাছের চারা রোপন করেন প্রধানমন্ত্রী।

এদিন সকালে মেট্রোরেল উদ্বোধন করতে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে উত্তরা পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মেট্রোরেল উদ্বোধনকে কেন্দ্র করে বুধবার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত পুরো এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com