শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত

ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত

নাজমুল হাসান নিরব,

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন নিহতের খবর পাওয়া গেছে । এসময় প্রাইভেটকারে থাকা অপর ছয়জন আহত হন ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের শলিলদিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামের মোসা. লাবনী (৩৫), একই গ্রামের মোসা. সুমাইয়া (২০) ও শিশু জয়নুর জারা (৩)।

এসময় আহত হন- জেলা সদরের কবিরপুর এলাকার জুয়েল শেখ (৩৮), একই জেলার ভাঙ্গার আতাদী এলাকার তানহা (১৪) ও একই গ্রামের তন্না (১৩) এবং তাওহিদা (৭)। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে একজন মারা যান। অপর দুইজনের মধ্যে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। এছাড়া আহত ছয়জন হাসপাতালটির বিভিন্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনাটি পার্শ্ববর্তী মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার আওতাধীন হওয়ায় তারা আইনগত ও পরবর্তী ব্যবস্থা নেবেন।

এ ব্যাপারে শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ( এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, এ ঘটনায় ট্রাকটি হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, নিহত লাবনী বেগমের মরদেহ হাইওয়ে থানায় ও বাকি দুইজনের মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আসাদুজ্জামান বলেন, হাসপাতালে আনার পর একজন মারা যান। এছাড়া অপর নিহত দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলে ও অপর একজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যায় বলে জেনেছি। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান এ আবাসিক চিকিৎসক কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com