শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আবারও ঢাকায় লিট ফেস্ট

আবারও ঢাকায় লিট ফেস্ট

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলনে লিট ফেস্টের আয়োজকরা- সমকাল
জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলনে লিট ফেস্টের আয়োজকরা- সমকাল

তিন বছর স্থগিত থাকার পর আবারও ঢাকায় বসছে দেশি বিদেশি সাহিত্যিক, চিন্তাবিদ, লেখকদের মেলা ঢাকা লিট ফেস্ট। ১৭৫টির বেশি সেশনে পাঁচটি মহাদেশের ৫০০ এর বেশি বক্তা, শিল্পী ও চিন্তাবিদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ফেস্ট। ৫ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে এ ফেস্টের দশম সংস্করণ অনুষ্ঠিত হবে।

রোববার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলন করে এসব জানান আয়োজকরা।

চার দিনব্যাপী অনুষ্ঠানের তত্ত্বাবধানে থাকবেন লিট ফেস্টের তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার এবং কে. আনিস আহমেদ।

লিখিত বক্তব্যে সাদাফ সায বলেন, এবারের দশম আয়োজনে থাকছেন নোবেল প্রাইজ বিজয়ী লেখক, আন্তর্জাতিকভাবে প্রশংসিত পুরস্কার বিজয়ী বক্তারা, যার মধ্যে আছেন বুকার ও ইন্টারন্যাশনাল বুকার, নিউস্ট্যাড ইন্টারন্যাশনাল, পেন/পিন্টার, প্রি মেডিচি, অস্কার অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালবার্ট মেডেল, ওয়াটারস্টোনস চিলড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ড, ইত্যাদি বিজয়ীরা।

তিনি বলেন, এ বছর আমাদের মাঝে আছেন আব্দুল রাজাক গুরনাহ, নুরুদ্দিন ফারাহ, অমিতাভ ঘোষ, হানিফ কুরেশী, পঙ্কজ মিশ্র, টিলডা সুইন্টন, জন লি এন্ডারসন, অঞ্জলি রউফ, সারাহ চার্চওয়েল, গীতাঞ্জলি শ্রী, ডেইজি রকওয়েল, এস্থার ফ্রয়েড, অ্যালেকজান্দ্রা প্রিঙ্গেল, ডাইম সারাহ গিল্কার্ট, মারিনা মাহাথির, জয় গোস্বামী, কামাল চৌধুরী, মুহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, মাসরুর আরেফিন, মারিনা তাবাসসুম, সৈয়দ মনজুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, কায়সার হক, শাহীন আখতার, অমিতাভ রেজা এবং আজমেরী হক বাঁধন সহ আরো অনেকেই।

লিট ফেস্টের আরেক সহ পরিচালক ড. কাজী আনিস আহমেদ বলেন, আমরা লিট ফেস্টকে দেখি একটি ফেস্টিভ্যাল অব আইডিয়া হিসেবে। যদিও এখানে সাহিত্য একটি মুখ্য বিষয়। এবারের আয়োজনে আমরা চলচ্চিত্র নিয়ে আলাপ করবো।

অপর সহ পরিচালক আহসান আকবার বলেন, করোনা মহামারির কারণে আমাদের আয়োজন তিন বছর হয়নি। মহামারির কথা মাথায় রেখে আমরা সারাহ গিলবার্টকে নিয়ে আসছি। এবার আমরা স্বাস্থ্য নিয়ে অনেকগুলো আলোচনা রাখছি। আগামী দিনের মহামারির যেন না আসে সেজন্য আমরা কীভাবে প্রস্তুতি নিতে পারি, আমাদের আরেকটা ভ্যাকসিন যেন না লাগে, সুস্থ থাকবে কি খাওয়া উচিত সেজন্য চিকিৎসক, শেফদের আমরা এই আয়োজনে যুক্ত করেছি।

সিটি ব্যাংকের সিইও মাশরুর আরেফিন বলেন, ঢাকা লিট ফেস্ট আমাদের প্রাণের জায়গা। ২০১৫ সালের আমরা স্পন্সর করেছিলাম। ২০১৯ সালেও আমরা ছিলাম। আমরা আয়োজকদের সঙ্গে ঘনিষ্ঠ। যার কারণে আমি অনুরোধ করেছিলাম প্রাণ প্রকৃতি নিয়ে সেশন রাখতে এবং তারা রেখেছেন।

আয়োজকরা জানান, চারদিনের এই আয়োজনে থাকবে কথোপকথনের একটি বৈচিত্র্যময় মিশ্রণ, বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সঙ্গীত এবং সাংস্কৃতিক পরিবেশনা।

লিট ফেস্টে অনলাইন রেজিস্ট্রেশন ও সরাসরি টিকিটের লোকেশন জানা যাবে www.dhakalitfest.com -এ। অনুষ্ঠানে প্রবেশে একদিনের জন্য ২০০ এবং চারদিনের একসঙ্গে ৫০০ টাকা টিকিট মূল্য ধরা হয়েছে। তবে ১২ বছরের কম বয়সী ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com