যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিকাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধাঞ্জলি

ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিকাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ডিকাব-এর নবনির্বাচিত কমিটি-২০২৩ ও সদস্যরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে কূটনৈতিক সংবাদদাতদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ডিকাব-এর নবনির্বাচিত কমিটি-২০২৩ ও সদস্যরা।

ডিকাব-এর সাধারণ সম্পাদক ইমরুল কায়েস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিকাবের নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ডিকাবের সদস্যরা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রাহীদ এজাজ ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব। অন্যান্য সদস্যের মধ্যে সালাম জুবায়ের, মিজানুর রহমান, তানজিম আনোয়ার ও জেসমিন পাপড়ি উপস্থিত ছিলেন।

২০২৩ সালের জন্য ডিকাবের নবনির্বাচিত কমিটি বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com