শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর রমনায় কর কমিশনারের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর রমনায় কর কমিশনারের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর রমনা এলাকার বাসা থেকে কামরুন নাহার (৪৪) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি ঢাকার কর অঞ্চল-৩ এর কমিশনার আবুল কালাম আজাদের স্ত্রী। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

রমনা থানার ওসি আবুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ সিদ্ধেশ্বরীর ইস্টার্ন হাউজিংয়ের ৪/এ নম্বর বাসায় যায়। মৃত্যুর কারণ সম্পর্কে জানতে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ জানায়, মৃতের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ঘটনার সময় শুধু পঞ্চম শ্রেণি পড়ূয়া ছেলেটি বাসায় ছিল। তার ভাষ্য অনুযায়ী, সে মোবাইল ফোনে গেম খেলায় মগ্ন ছিল। পরে এক সময় পাশের ঘরে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এতে সে আতঙ্কিত হয়ে পড়ে। মাকে কয়েকবার ডেকে কোনো সাড়া না পেয়ে তার বাবাসহ স্বজনদের ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে কর কর্মকর্তা দ্রুত বাসায় যান। একপর্যায়ে তিনি পুলিশকে ফোন করে ঘটনা সম্পর্কে অবহিত করেন।

মৃতের স্বামী আবুল কালাম আজাদ হাসপাতালে বলেন, আমি খবর পেয়ে বাসায় ছুটে গিয়ে এই পরিস্থিতি দেখি। এরপর স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।

তবে কী কারণে তার স্ত্রীর মৃত্যু হলো, আত্মহত্যা হলে সেটারই বা কারণ কী? এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com