শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুরান ঢাকার আকাশ ছিল ঘুড়ির দখলে

পুরান ঢাকার আকাশ ছিল ঘুড়ির দখলে

নিজস্ব প্রতিবেদক:

আকাশজুড়ে উড়ছে বাহারি রঙের ঘুড়ি। বাড়ির ছাদ, অলিগলিতে নাটাই ধরে আছেন দুরন্ত শিশু, তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ। এভাবে দুপুর গড়িয়ে বিকেলের নরম আলো নেমে এলে শুরু হয় ঘুড়ি কাটাকাটি খেলা। শিশুদের আনন্দের যেন সীমা নেই! এ আনন্দ ছড়িয়ে যায় সব বয়সীর মধ্যে। ঘুড়ি কাটাকাটি খেলায় হেরে গিয়ে কারও মনে জমা হয় কষ্ট। কিন্তু এ কষ্টও বেশি সময় থাকে না। উৎসবের আমেজ উড়িয়ে নেয় কষ্টকেও। গতকাল শনিবার পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে এসব দৃশ্য মেলে।

এদিন পুরান ঢাকার আকাশ ছিল ঘুড়ির দখলে। অগণিত ঘুড়ি যেন ঝাঁক বাঁধা পাখি। গান-বাজনার মধ্য দিয়ে সকালে শুরু হয় উৎসব। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় উৎসবের আনন্দ ছড়িয়ে যায়। বাড়তে থাকে আকাশে ঘুড়ির সংখ্যাও। এবার সাকরাইনের স্লোগান ছিল- ‘ঢাকার প্রাণ বুড়িগঙ্গা বাঁচান’। ঢাকাবাসী সংগঠনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ঘুড়ি ওড়ায় বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন। এ নিয়ে বকশীবাজারের ঢাকা টাওয়ারে অনুষ্ঠানের আয়োজনও করা হয়। এতে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন অংশ নেন। অনুষ্ঠানে কাওয়ালি গান-নৃত্য পরিবেশন ছাড়াও পিঠা-পুলির আয়োজন ছিল।

ধারণা করা হয়, ১৭৪০ সাল থেকে প্রতিবছর সাকরাইন উৎসব পালন করা হচ্ছে। দিনব্যাপী নানা আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে পুরান ঢাকার সব বাসিন্দা এতে অংশ নেন। শনিবার বংশাল, শাঁখারীবাজার, রায়সাহেব বাজার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা, বাংলাবাজার, সূত্রাপুর, গেণ্ডারিয়া, ধোলাইখাল, বকশীবাজার, হাজারীবাগ এলাকায় মানুষ দিনব্যাপী ঘুড়ি উড়িয়েছেন। সেই সঙ্গে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানা খাবার এবং পিঠা-পুলির আয়োজন ছিল। ঘুড়ি ওড়ানোর এ উৎসবে অংশ নেয় পঙ্খীরাজ চোখদার বোয়াদার, গায়েল, নাখপান্দার, নোমাইলদার, বলদার, পেটকাদার, মাছরাঙা, টেক্কা, গরুশিং, রগগুড্ডি, প্লাস্টিক ঘুড়িসহ নানা নামের ঘুড়ি। ছোট-বড় সবাই শখের বশে ঘুড়ি উড়িয়েছেন।

সাকরাইনকে কেন্দ্র করে পুরান ঢাকার অলিগলিতে বসে ঘুড়ির দোকান। দোকানগুলোতে ২০ টাকা থেকে ৫০০-৬০০ টাকা দামের ঘুড়ি বিক্রি হয়েছে। বিক্রেতারা জানান, এবার তাঁরা ভালো বিক্রি করেছেন। শাঁখারীবাজারের ঘুড়ি বিক্রেতা সুশান্ত কুমার সাহা বলেন, করোনার কারণে দুই বছর উৎসবের আমেজ কিছুটা কম ছিল।

এবার ঘুড়ি ও নাটাই ভালো বিক্রি হয়েছে।

দিনের শেষে সূর্য ডুবতেই শেষ হয় ঘুড়ি ওড়ানো। তখন নতুন রং ধারণ করে আকাশ। নানা আলো ছড়িয়ে পড়ে আকাশের দিকে দিকে। হাজার হাজার ফানুস। সেসঙ্গে আতশবাজির আলোর ফুল ফুটতে থাকে। বিভিন্ন বাড়ির ছাদে গান-বাজনা, নৃত্য শুরু হয়। অনেক বাড়িতে ছিল ডিজে পার্টির আয়োজনও।

স্থানীয়রা জানান, এক সময় পৌষের শেষে জামাইরা শ্বশুরবাড়ি এলে তাঁদের হাতে ধরিয়ে দেওয়া হতো ঘুড়ি ও নাটাই। সব বাড়ির জামাই ঘুড়ি ওড়ালে ঘটা করে সেসব দেখতেন সবাই। তবে এটা এখন আর হয় না। তবু ঘুড়ি ওড়ানো সেই উৎসব রয়ে গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com