বিনোদন ডেস্ক
নেপালে ইয়েতি ইন্টারন্যাশনালের বিধ্বস্ত হওয়া বিমানে ছিলেন দেশটির জনপ্রিয় লোক ঘরানার কণ্ঠশিল্পী নীরা ছান্তিয়াল। এ দুর্ঘটনায় তিনিও মারা গেছেন।
রবিবার (১৬ জানুয়ারি) নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েতি এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভেঙে পড়ে। এতে প্রাণ হারান ওই কণ্ঠশিল্পী।
নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান মরদেহ শনাক্ত করে জানান, নীরা মকর সংক্রান্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য পোখারা যাচ্ছিলেন।
জানা যায়, উড়োজাহাজ কর্মী-যাত্রীসহ প্লেনে মোট ৭২ জন ছিলেন। ৬৮ জনের মৃত্যুর খবর মিলেছে।
ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেন, দুই শিশুসহ ১০ জন বিদেশি নাগরিক বিমানে ছিল।
বিমানবন্দরের দেওয়া তথ্যানুযায়ী, উড়োজাহাজে ৫৩ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, একজন আইরিশ, দুজন কোরিয়ান, একজন আর্জেন্টাইন নাগরিক এবং একজন ফরাসি নাগরিক ছিলেন।
Leave a Reply