শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চার বছর পর বিতর্ক ছাপিয়ে রেকর্ডের পথে শাহরুখের ‘পাঠান’

চার বছর পর বিতর্ক ছাপিয়ে রেকর্ডের পথে শাহরুখের ‘পাঠান’

বিনোদন ডেস্ক:
দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউডের বাদশা শাহরুখ খান। ২০২৩ সালের প্রথম মেগা ছবি ‘পাঠান’ নিয়ে ফিরছেন তিনি। যদিও ছবির টিজার মুক্তির পর থেকে নানা সময়ে নানা কারণে বিতর্ক দানা বেঁধেছে। কখনো ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের পোশাকের রং ও ধরন নিয়ে বিতর্ক। কখনো আবার ছবিমুক্তি নিয়ে বজরং দলের একের পর এক হুমকি। ছবিমুক্তির সপ্তাহ কয়েক আগে থেকেই বিতর্কের জেরে তটস্থ ছিলেন নির্মাতারা।

তবে অগ্রিম বুকিংয়ের সংখ্যা দেখে এখন জোর পাচ্ছেন তারা। নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে অগ্রিম বুকিং। তাতে দেখা যাচ্ছে ইতোমধ্যে ১ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সিনেমা ব্যবসায়ীদের অনুমান, এই ছবি মুক্তির দিন ২৫ থেকে ৩০ কোটি টাকার ব্যবসা করবে। তাদের ইঙ্গিত, মুক্তির পর বিশ্বব্যাপী ৩০০ কোটির ব্যবসা করতে এই ছবির সময় লাগবে মাত্র সপ্তাহ খানেক।

রিপোর্ট অনুযায়ী, প্রথমদিনের শো-এর নব্বই হাজার টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। গত ১৯ জানুয়ারি রাতে পাওয়া পরিসংখ্যান মোতাবেক আইনক্স বিক্রি করেছে ৩০ হাজার টিকিট, পিভিআর এর ক্ষেত্রে এই সংখ্যা ৩৫ হাজার। সিনেপলিস বিক্রি করেছে ২৫ হাজার টিকিট। যে দিকে এগোচ্ছে তাতে এই ছবিকে ঘিরে আশার আলো দেখছেন সকলেই।

রিপোর্ট বলছে, এ ভাবেই যদি এগোতে থাকে তা হলে প্রথম দিনই ৩৫ থেকে ৪০ কোটি টাকা ঘরে তুলবে এই ছবি। সে ক্ষেত্রে শুধু ভারতেই প্রথম সপ্তাহে ১৫০ থেকে ২০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলবে ‘পাঠান’। ছবিটি টুডি ছাড়াও আইম্যাক্স, ফোর ডিএক্স, ডিবক্স ভার্সানে দেখা যাবে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com