শিরোনাম :
ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে আটক ৭৪ জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাঁচানো গেল না অভিনেতাকে

বাঁচানো গেল না অভিনেতাকে

বিনোদন ডেস্ক:

তেলেগু ছবি ‘নিকু নাকু ড্যাশ ড্যাশ’, ‘সেকেন্ড হ্যান্ড’ এর অভিনেতা সুধীর শর্মা মারা গেছেন। তার বয়স ৩৩ বছর। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন, আত্মহত্যা করেছেন সুধীর। ব্যক্তিগত কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত বলে মনে করছেন পুলিশ।

তবে কেন সে আত্মহত্যা করেছে তার কারণ মিলাতে পারেনি পুলিশ। এখন পর্যন্ত কোনো সুইসাইড নোটও উদ্ধার করা যায়নি সুধীরের। কোন কারণ অভিনেতাকে অসময়ে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে কর্তব্যরত পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে আশা করছেন তারা।

হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার ভারতের বিশাখাপত্তনমের বাড়ি থেকে অভিনেতার মৃতদেহ উদ্ধার করা হয় তার । এদিকে সুধীরের হঠাৎ চলে যাওয়াকে রহস্যময় মৃত্যু বলে দাবি করছে কেউ কেউ। পরিবার থেকে এখনও কোনো মন্তব্য মিডিয়ায় প্রকাশ পায়নি।

পরিবার সূত্রে ‘দি ওয়াল’ জানায়, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সুধীর। পরিবারের লোকেদের নজরে আসায় গত ১৮ জানুয়ারি তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রমাগত অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকদের বহু চেষ্টায়ও শেষ রক্ষা হল না।

থিয়েটারের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি সুধীরের। ২০১৩ সালে ‘স্বামী রা রা’ ছবির হাত ধরে সিনেমায় অভিষেক করেন তিনি। প্রথম ছবিতেই ব্যাপক সাফল্য পান। এরপর মিডিয়ায় সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৭ সালে সিনেমা পরিচালনায় আসেন। তার পরিচালিত কেশভা ছবিতেও মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন সুধীর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com