নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে নির্মাণাধীন একটি ট্রাফিক পুলিশ বক্স উচ্ছেদ অভিযানে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তাদের গ্রেপ্তার করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রাজধানীর আসাদগেট মোড়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে নির্মাণাধীন ওই স্থাপনা উচ্ছেদ করতে যান ডিএনসিসির কর্মকর্তারা।
এ সময় তারা পুলিশের বাধার মুখে পড়েন। ট্রাফিক পুলিশের সদস্যদের বাধায় সেখানে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করে পুলিশ বক্সটি উচ্ছেদ না করে ফিরে যেতে বাধ্য হন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
Leave a Reply