শিরোনাম :
ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে আটক ৭৪ জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অভিনেত্রী শারমিনকে কেবিনে স্থানান্তর

অভিনেত্রী শারমিনকে কেবিনে স্থানান্তর

বিনোদন প্রতিবেদক:

শুটিং সেটে আগুনে দগ্ধ নাট্য অভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, ‘এখন শঙ্কামুক্ত তিনি। ধরা যায় মোটামুটি আছেন। তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রোববার তার ড্রেসিং খোলা হবে।’

রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিংয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে আহত হোন আঁখি। সাথে সাথে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকের বরাত দিয়ে আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির জানিয়েছিলেন, আঁখির শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ঘটনার বর্ণনায় রাহাত আরও জানিয়েছিলেন, সজলের সঙ্গে একটি টেলিফিল্মের শুটিং ছিল মিরপুর সাড়ে এগারোতে। দুপুরের দিকে আঁখি মেকআপ নিয়ে ওয়াশরুমে যায় চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। পুলিশের ধারণা, কেউ বডি স্প্রে ব্যবহার করেছে ওটার গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে।

আঁখির শারীরিক অবস্থার সবশেষ আপডেট জানিয়ে রাহাত বলেন , ‘এখনই বলা যাচ্ছে না। আজ ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছে। সেগুলোর ফলাফলের পর বলা যাবে পরিস্থিতি। হাসপাতালে প্রায় এক মাস থাকতে হবে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় এক বছর সময় লাগবে।’

দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। শুরুতে বেশ কিছু কাজের মধ্যে উল্লেখযোগ্য ২০১০ সালে নার্গিস আক্তারের ‘ভালোবাসা কি করে ভালো হয়’ নাটকের অভিনয়। পরে নাটক, বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও মডেলিং শুরু করেন। পরে ২০১৮ সালে নাম লেখান সিনেমায়। প্রথম সিনেমা ছিল ‘ইতি, তোমারই ঢাকা’। এই সিনেমার ১১ জন নির্মাতার ১১টি গল্পের মধ্যে ‘জিন্নাহ ইজ ডেড’-এ অভিনয় করে প্রশংসা পান আঁখি। পরে তিনি নাম লেখান, ‘কোনো এক কালে’, ‘জাস্ট এ জোক ডার্লিং’সহ বেশ কিছু সিনেমায়। গত বছর শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ওয়েব সিরিজ ‘বলি’তে পতিতার চরিত্রে তিনি অভিনয় করেন।

আঁখির বেড়ে ওঠা চট্রগ্রামে। সেখানে মঞ্চনাটকদের দল ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’ অভিনয়ে হাতেখড়ি। এই দলের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাস অবলম্বনে নাটকের বসন্ত চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com