শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রেমের বিয়ে মেনে নিতে না পেরে অপহরণ মামলা

প্রেমের বিয়ে মেনে নিতে না পেরে অপহরণ মামলা

নিজস্ব প্রতিবেদক:

ইমাদ উদ্দিন রিজভীর সঙ্গে ২০১৩ সালে পরিচয় ও প্রেম আরিনা তাসনোভা নেহার। পালিয়ে দু’জন ২০২০ সালের ১৩ নভেম্বর বিয়ে করেন। এ বিয়ে মেনে নেননি নেহার বাবা রাজধানীর খিলক্ষেত এলাকার বাসিন্দা হানিফ মোল্যা। তিনি নানাভাবে রিজভীকে হয়রানি করে আসছেন।

সর্বশেষ ১৩ জানুয়ারি খিলক্ষেত থানায় দ্বিতীয় দফায় নেহাকে অপহরণের অভিযোগ এনে মামলা করেন হানিফ। ১৯ জানুয়ারি রিজভীকে শরীয়তপুরের গোসাইরহাটের মিত্রসেনপট্টি গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি।

নেহা সমকালকে জানান, অমতে বিয়ে মেনে নিতে না পেরে বাবা ২০২০ সালে তাঁর বয়স কম দেখিয়ে রিজভীর বিরুদ্ধে অপহরণ মামলা করেন। অথচ সে সময় তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) বিবিএ প্রথম সেমিস্টারের ছাত্রী ছিলেন। স্বামীর মুক্তির শর্তে বাবার কথায় রাজি হয়ে ফিরে আসেন। এর পর থেকে বিচ্ছেদের জন্য অব্যাহতভাবে চাপ দিলেও রাজি হননি। এক পর্যায়ে স্বামীর কাছে ফিরে যান। এতে ক্ষুব্ধ হয়ে আবারও রিজভীকে শায়েস্তা করতে হানিফ মামলা দেন।
নেহা দাবি করেন, তাঁকে কেউ অপহরণের চেষ্টাও করেনি। আগের মতোই স্বেচ্ছায় পালিয়ে এসেছেন। কথামতো না চলায় প্রায় দু’বছর পর বাবা ফের তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা দিয়েছেন। স্বামীর মুক্তি চান তিনি।

রিজভীর মা সাহিদা বেগম বলেন, ছেলেমেয়ে প্রাপ্ত বয়সে বিয়ে করেছে। মেনে নিতে না পেরে হানিফ মোল্যা ছেলেকে আবারও জেলে দিয়েছেন।

মোবাইল ফোনে যোগাযোগ করলে হানিফ মোল্যা সমকালকে বলেন, ‘জমিজমা হাত করতে রিজভী মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে গেছে। এখন তারা নেহাকে নিয়ে গেম খেলছে। এর শেষ দেখব! আপনার যা খুশি লিখতে পারেন।’

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রহিম জানান, রিজভীকে গ্রেপ্তারের সময় নেহাকে পাওয়া যায়নি। পরে ২৮ জানুয়ারি ঢাকার সূত্রাপুর থেকে উদ্ধারের পর তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং আদালতে জবানবন্দিও দিয়েছেন।

আদালতে নেহার জিম্মা চেয়ে আবেদনকারী আইনজীবী অশোক কুমার বিশ্বাস সমকালকে বলেন, জবানবন্দির পর বিচারক জন্মসনদ অনলাইনে যাচাই করে নেহার বয়স ২১ বছর পেলে নিজ জিম্মায় ছেড়ে দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com