যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আগুনে দগ্ধ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

আগুনে দগ্ধ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

 

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে শ্বশুরবাড়িতে আগুনে দগ্ধ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
গত ৪ ফেব্রুয়ারি রাতে শহরের পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকায় ওই অন্তঃসত্ত্বা গৃহবধূ তিশা তার শ্বশুরবাড়িতে আগুনে দগ্ধ হয়। মৃত তিশা পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকার কাজল সাহার স্ত্রী।

স্থানীয়রা জানায়, দুই বছর আগে পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকার কাজল সাহার সঙ্গে পারিবারিকভাবে তিশার বিয়ে হয়। গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজল সাহার বাড়িতে চিৎকার শুনতে পায় স্থানীয়রা। কিন্তু বাড়ির ভেতরের গেইট বন্ধ থাকায় কেউ যেতে পারেনি। ২ ঘণ্টা পর রান্না করতে গিয়ে তিশা দগ্ধ হয়েছেন জানিয়ে তার স্বামী কাজল সাহাসহ বাড়ির অন্যান্যরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। ওইসময় তিশার শরীরে বিভিন্ন অংশ আগুলে ঝলসে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে সাতদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

নিহতের পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে তিশার শরীরে আগুন দিয়ে তাকে হত্যা করেছে। তারা এই হত্যাকাণ্ডের বিচার চায়।

নরসিংদী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বলেন, ঘটনার সম্পর্কে খোঁজ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com