শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘সুপারব্র্যান্ড’ স্বীকৃতি পেল এনার্জিপ্যাক

‘সুপারব্র্যান্ড’ স্বীকৃতি পেল এনার্জিপ্যাক

 

বিশেষ প্রতিনিধি:

২০২৩-২৪ সালের জন্য সুপারব্র্যান্ডস মর্যাদা অর্জন করলো দেশের শীর্ষস্থানীয় জ্বালানি, বিদ্যুৎ ও প্রকৌশল বিষয়ক প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল)।

ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের ৯০টি দেশে কাজ করছে সুপারব্র্যান্ডস। ১৯৯৪ সালে যাত্রা শুরু করার পর থেকে ব্র্যান্ড সাফল্যের প্রতীকে পরিণত হয়েছে সুপারব্র্যান্ডস। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্যানেল (ব্র্যান্ড কাউন্সিল) জটিল যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে সুপারব্র্যান্ডগুলোকে নির্বাচিত করে।
এ বিষয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ বলেন, “বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রো-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান হিসেবে সম্মানজনক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা দেশের বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছি। টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবেশবান্ধব জ্বালানি (ক্লিন এনার্জি) ও জ্বালানি-সাশ্রয়ী বিভিন্ন উপায় সহজলভ্য করতে কাজ করছে এনার্জিপ্যাক।”
উল্লেখ্য, ১৯৮২ সাল থেকে ডিজিটালাইজেশন ও সাসটেইনেবিলিটির (টেকসই উন্নয়ন) সমন্বয়ের মাধ্যমে পরিবেশবান্ধব উৎপাদন, জ্বালানি সাশ্রয়ী অবকাঠামো ও ক্লিন এনার্জি সহজলভ্য করতে কাজ করে যাচ্ছে এনার্জিপ্যাক। পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন, পাওয়ার জেনারেশন, কমার্শিয়াল অটোমোটিভ, এলপিজি সিলিন্ডার উৎপাদন, বোতলজাত ও বণ্টন করা এবং প্রিফ্যাব্রিকেটেড স্টিল কনস্ট্রাকশনের কাজ করছে প্রতিষ্ঠানটি।
তাছাড়া, এনার্জি-এফিশিয়েন্ট লুমিনারি এবং নবায়নযোগ্য শক্তি ও এর ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্যাটাগরিতে বিস্তৃত পরিসরে বিভিন্ন পণ্য ও সেবা দিয়ে যাচ্ছে এনার্জিপ্যাক।সুপারব্র্যান্ডসের গালা ইভেন্টে এনার্জিপ্যাকের পক্ষ থেকে অংশ নেন প্রতিষ্ঠানটির চিফ স্ট্র্যাটেজিস্ট নাওইদ রশিদ, মারকম লিড আমিন মাহমুদ এবং ব্র্যান্ড স্পেশালিস্ট আতিকুজ্জামান খান।দেশের জ্বালানি ও বিদ্যুৎ প্রকৌশল খাতের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ২০২৩-২৪ দু’বছরের জন্য সুপারব্র্যান্ডসের মর্যাদা অর্জন করলো এনার্জিপ্যাক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com