শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকার ধামরাই কুল্লা ইউনিয়নের সংখ্যালঘু পরিবার ওকৃষকের মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকার ধামরাই কুল্লা ইউনিয়নের সংখ্যালঘু পরিবার ওকৃষকের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকার ধামরাই এলাকার কুল্লা ইউনিয়নের সংখ্যালঘু পরিবার ও কৃষকেরা এক মানববন্ধন করে।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানায়, ঢাকা জেলার ধামরাই থানার কুল্লা ইউনিয়নের সংখ্যালঘু পরিবার ও কৃষকদের জমি অবৈধভাবে দখল করে আকসির নগর হোম টাউন গড়ে তুলছে দালাল,ভূমিদস্যু তৌহিদ ইসলাম, পিতা: মোঃ শাহ আলম, ঠিকানা: ব্যাংক কলোনী, সাভার, ঢাকা ও তার বাহিনী।
তৌহিদের বাহিনীর অন্যান্য সদস্যরা হলো ১/কানা বাবুল ২/মাসুদ ৩/শাকিল ৪/খোরশেদ ৫/নাসির ৬/আবুল ৭/ফাহাদ ৮/ফয়সাল ৯/সোহাগ ১০/সুমন ১১/সাইদুল ১২/কালাম সহ অজ্ঞাত আরো কয়েকজন।

মানববন্ধনে তারা জানায় তৌহিদ ও তার বাহিনীর বিভিন্ন কর্মকান্ডের কথা:
১/ঢাকা জেলার ধামরাই থানা কুল্লা ইউনিয়নের সাতটি মৌজার হাজার হাজার বিঘা ফসলি জমি জবরদখল করে বালুঘাট করছে।
২/জেলেপাড়ার মা বোনদের অত্যাচার করে ৮০ টি জেলেদের ঘরবাড়ি দখল করে দোতলা ভবন তৈরি করেছে।
৩/ মসজিদের ৩০ টি ফলজ গাছ কেটে, ওযুখানা ও টয়লেট ভেঙ্গে জমি দখল করেছে।
৪/ তিনটি ইরি ধানের প্রজেক্ট ছিল তারা দখল করে বন্ধ করে দিয়েছে।
৫/এ যাবৎ ৩২টি মামলা দিয়ে সংখ্যালঘু কৃষকদের জমি বালু দিয়ে ভরাট করেছে।
৬/ ভজন রায়ের হাত-পা ভেঙ্গে, ঘর বাড়ি ভেঙে, মিথ্যা মামলা দিয়ে জমি দখল করে নিয়ে যায়।
৭/৩ কিলোমিটার ৮০ ফিট চওড়া বাধ নির্মাণ করেছে, যাহা সম্পন্ন কৃষকের ৩ ফসলি জমি। এতে অবৈধ আকসির নগর হোম টাউনের ১ ইঞ্চি জমি ও নেই, এতে হাজার হাজার বিঘা কৃষি জমি জলাবদ্ধতা অনাবাদি হয়েছে।
৮/কৃষকদের ৫০০ বিঘা বালু ভরাটকৃত জমি, সহকারী কমিশনার (ভূমি) বুঝিয়ে দিলেও রাতের আঁধারে দালাল তৌহিদ বাহিনী পিলার ভেঙে ফেলে।

ভুক্তভোগী সংখ্যালঘু পরিবার ও কৃষকেরা, অবৈধ আকসির নগর হোম টাউন নির্মাণ কাজ বন্ধ, সাতটি মৌজার তিন ফসলি জমিতে বালু ভরাট চিরস্থায়ীভাবে বন্ধ, ৮০টি জেলে পরিবারকে তাদের বাড়িঘর সহ জমি ফিরিয়ে দেওয়া, মিথ্যা মামলা নিষ্পত্তি, কৃষকের ফসলি জমি ও মসজিদের জমি ফেরত সহ দালাল তৌহিদ ইসলাম ও তার বাহিনীর দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com