যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের সভাপতিসহ পুরো পরিবারকে হত্যার হুমকি

কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের সভাপতিসহ পুরো পরিবারকে হত্যার হুমকি

 

আবুল কালাম আজাদ

কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদুল ইসলাম চৌধুরীসহ তার পুরো পরিবারকে হত্যার হুমকি দিয়েছে একদল সন্ত্রাসী। এঘটনায় গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাতে এম. জাহেদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-৭৪৮) করেছেন।

বাদী এম.জাহেদুল ইসলাম চৌধুরী চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের এস.এম.চরের মৃত কামাল উদ্দীন চৌধুরীর ছেলে। এছাড়াও তিনি চকরিয়া প্রেসক্লাবের সভাপতি।

বাদি এম. জাহেদুল ইসলাম চৌধুরী জিডিতে উল্লেখ করেছেন, চলতি বছরের ২২ জানুয়ারি রাতে বাদীর সামাজিক বনায়নের বাগানে ঢুকে লুটপাট চালায়, গাছ কেটে নিয়ে যায় এবং আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় আমির হোছনের নেতৃত্বে সন্ত্রাসীরা। এসময় এম. জাহেদুল ইসলাম চৌধুরীর পরিবারের সদস্যদের মারধর করতে এগিয়ে আসে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আগুন নেভানোর ব্যবস্থা করে। এঘটনায় গত ২৪ জানুয়ারি ১১ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৩০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন চকরিয়া থানায়। অভিযুক্তদের মধ্যে ৮ জন ৫ ফেব্রুয়ারি চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নেন।
এরপরে মামলা উঠিয়ে নিতে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, ‘বাগানটি দখল করে কবরস্থান বানাবো। বাঁধা দিতে অথবা বাগানে আসলে বাদীসহ তাঁর আত্নীয়-স্বজনকে প্রাণে হত্যা করবো।’
এতে বাদীর পরিবার জানমাল রক্ষা নিয়ে আতঙ্কে রয়েছে।

সাধারণ ডায়েরী করার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব সরকার বলেন, ‘থানার একজন অফিসারকে সাধারণ ডায়েরী (জিডি) তদন্ত করার জন্য দেয়া হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com