নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুজন কর্মকর্তাসহ চারজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
আদেশে ডিএমপির এস্টেট বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আসমা সিদ্দিকা মিলিকে ডিএমপি ট্রাফিক লালবাগ বিভাগে ও ট্রাফিক লালবাগ বিভাগের ডিসি মোহা. মেহেদী হাসানকে ডিএমপির এস্টেট বিভাগে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-কোয়ার্টার মাস্টার পিওএম) জাহাঙ্গীর আলমকে ডিএমপি ট্রাফিক তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। আর ট্রাফিক তিজগাঁও বিভাগের এডিসি কাজী রোমানা নাসরিনকে ডিএমপির উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
Leave a Reply