শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বুবলী ভাষা শহীদদের স্মরণ করলেন ছেলে বীরকে নিয়ে

বুবলী ভাষা শহীদদের স্মরণ করলেন ছেলে বীরকে নিয়ে

বিনোদন প্রতিবেদক:

ছেলে শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে একুশ উদযাপন করলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। আন্তর্জাতিক মাতৃভাষা দিব ও শহীদ দিবসে বুবলীকে দেখা গেল শহীদ স্মরণে বর্ণমালা অঙ্কিত শাড়ি পরিহিত রূপে। সঙ্গে ছেলে শেহজাদও পরেছে মায়ের মতো বর্ণমালা অঙ্কিত পাঞ্জাবি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের সঙ্গে একুশ উদযাপনের একাধিক ছবি পোস্ট করেছেন বুবলী। ক্যাপশনে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।’

খুব সকালে হয়তো ছবিগুলো তোলা হয়েছিল, ফলে শেহজাদের চোখেমুখে কিছুটা ঘুমের আভা বোঝা যাচ্ছিল। বিষয়টি নিয়ে নেটিজেনদের মন্তব্যও রয়েছে।

দেশের শোবিজ অঙ্গনের তারকারা শহীদদের স্মরণ করছেন। এর আগে জয়া আহসান ভাষাশহীদদের স্মরণ করেছেন, একই সঙ্গে দেশের পাহাড়ি মানুষের হারিয়ে যাওয়া ভাষা সংরক্ষণের আহ্বানও জানিয়েছেন।

এদিকে বুবলী কয়েক দিন আগে অপু বিশ্বাসকে উদ্দেশ করে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আলোচনায় আসেন। ফেসবুকে পোস্ট দেওয়ার পরে ছেলের সঙ্গে একবার কয়েকটি বছবি পোস্ট করেছিলেন। যেখানে সকলকে ভালোবাসার কথা উল্লেখ করেছিলেন। এরপর আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একটি পোস্ট দিয়েছেন।

একাধিক ছবি সংবলিত এই পোস্টে ভক্তরাও বুবলীর সঙ্গে ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com